উত্তরকোণ

বগুড়ার নামাজগড় ডাল পট্টি রাজ ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা

বগুড়ার নামাজগড় ডাল পট্টি রাজ ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা

খাদ্য পণ্যে ভেজাল মিশ্রণ করার অভিযোগে বগুড়ার নামাজগড় ডাল পট্টি রাজ ট্রেডার্সেকে ২৫ হাজার টাকা জরিমানা করে বগুড়া জেলা ভোক্তা অধিকার। ৮ ফ্রেরুয়ারী বিকালে বগুড়া জেলা এনএসআই তথ্যের ভিত্তিতে বগুড়ার নামাজগড়ে ডাল পট্টিতে জয় সাহার রাজ ট্রেডার্স এর ভেজাল বিট লবন তৈরীর বিরুদ্ধে বগুড়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক অভিযান পরিচালনা করেন। খাদ্য পণ্যে ভেজাল মিশ্রণ করার অভিযোগে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আইন-২০০৯ এর ৪২ ধারা অনুযায়ী লবণ ভাঙ্গার মিলকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নগদ ২৫ হাজার টাকা জরিমানা করেন। ভবিষ্যতে ভেজাল বিট লবণ তৈরি না করার জন্য মিল মালিককে মৌখিকভাবে সতর্ক করেন। অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান, বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল ও পুলিশের সদস্য বৃন্দ।

শেয়ার: