বগুড়া শহরের সাতআনি মসজিদ কমিটির উদ্যোগে গত শুক্রবার রাতে মসজিদ চত্বরে এক তাফসিরুল কোরআন মাহফিল ও ইছালে সওয়াব সভা অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম মুফতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।বিশিষ্ট সমাজসেবক মাহবুব হাসান লেমনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ওয়াদুদুল হক তরফদার নাহিদ, প্রবীন চিকিৎসক মোঃ সোলায়মান বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসন, মুনসুর রহমান, মোস্তফা কামাল, শামছুল হক রোমান, আজিজুল হক মন্জু, হাবিবুর রহমান, ফারুক হোসেন, জাহাঙ্গীর হোসেন, ডাঃ ফজলুল হক, সাংবাদিক আবুল কালাম আজাদ ও এসএম আবু সাইদ , আবু সালেক শান্ত, কাজল, ভিক্ষু প্রমুখ। তাফসির করেন মুফতি আরিফুল ইসলাম জিহাদী, ,মাওলানা বেলাল উদ্দিন ও মুফতি আকরাম বিন হামেদ। শেষে জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

