স্টাফ রিপোটারঃ নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সুষ্ঠু বিচারের দাবিতে বগুড়ায় ছাত্রদলের স্মারকলিপি। নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সংঘটিত সব কর্মকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল সংসদ কর্তৃক ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচি অংশ হিসাবে ৬ ফ্রেরুয়ারী বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা ছাত্রদল বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শওকত আলম মীরের কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সব কর্মকাণ্ডের যথাযথ বিচার এবং সন্ত্রাসীসহ তাদের প্রশাসনিক সহযোগীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে আজ আমাদের স্মারকলিপি প্রদান। স্মারকলিপি দেওয়ার আগে কলেজ চত্বরে ছাত্রদলের নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিল শেষে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করেন ছাত্রদলের নেতা কর্মীরা পরে কলেজের শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সেখানে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে অধ্যক্ষ শওকত আলম মীরের কাছে স্মারকলিপি প্রদান করেন।

