উত্তরকোণ

বগুড়ায় যুবলীগ নেতা সাবেক কাউন্সিলর আলহাজ শেখ গ্রেপ্তার কারাগারে প্রেরণ

বগুড়ায় যুবলীগ নেতা সাবেক কাউন্সিলর আলহাজ শেখ গ্রেপ্তার কারাগারে প্রেরণ

বগুড়া জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ শেখকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে শহরের সূত্রাপুর ঈদগাহ মাঠ এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করে বগুড়া সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে যুবলীগ নেতা আলহাজ শেখের নামে একাধিক হত্যা মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন। আলহাজ শেখ তাঁর নিজ বাড়িতেই আত্মগোপনে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, গ্রেপ্তার আলহাজ শেখের নামে ৬টি হত্যা, বিস্ফোরক ও অস্ত্রসহ মোট ২০টি মামলা রয়েছে। বুধবার দুপুরে বগুড়ার চীফ জুডিসিয়াল আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

শেয়ার: