সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ও ফেনসিডিলসহ এক নারীসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কুটিচন্দ্রখানা মাদারেরপাঠ গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন। পুলিশ আরও জানায়, মাদারেরপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কাকলী রানীর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই বাড়ির বাসিন্দা কাকলী রানী (৩৭), জয়দেব কুমার মহন্ত (২৫), সুভাষ চন্দ্র ওরফে বাবু (৩০) এবং মো. আহসান হাবীব ওরফে সাহেব (৪০)। তাঁদের মধ্যে তিনজন ফুলবাড়ী উপজেলার এবং একজন উলিপুর উপজেলার বাসিন্দা। অভিযানকালে তাঁদের কাছ থেকে ১ দশমিক ১ গ্রাম হেরোইন, ৩০টি ইয়াবা ট্যাবলেট, দুই বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন সাংবাদিকদের জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এদিকে, আবাসিক এলাকায় বসতবাড়িতে মাদকবিরোধী পুলিশের এ অভিযানকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
উত্তরকোণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নবাগত ওসির নেতৃত্বে নারীসহ ৪ জন গ্রেপ্তার, হেরোইন-ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার

