উত্তরকোণ

কাহালুর বীরকেদার ইউনিয়ন ভূমি অফিসের নব-নির্মিত ভবনের উদ্বোধন করলেন ডিসি তৌফিকুর রহমান

কাহালুর বীরকেদার ইউনিয়ন ভূমি অফিসের নব-নির্মিত ভবনের উদ্বোধন করলেন ডিসি তৌফিকুর রহমান

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার দুপুরে বগুড়ার কাহালুর বীরকেদার ইউনিয়ন ভূমি অফিসের নব-নির্মিত ভবন উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রশিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মুক্তার হোসেন খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীরকেদার ইউপি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন প্রামানিক, বীরকেদার ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি ভূমি কর্মকর্তা সাইফুজ্জামান, বীরকেদার ইউপি সদস্য যবিবর রহমান যবু প্রমূখ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (২য় পর্ব) শীর্ষক প্রকল্পের আওতায় কাহালু উপজেলা এলজিইডি অফিসের বাস্তবায়নে প্রায় ১ কোটি ৩ লক্ষ টাকা ব্যায়ে বীরকেদার ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ করা হয়। নব-নির্মিত ভবন উদ্বোধন শেষে এক দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কাহালু উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল গালিব ।

শেয়ার: