উত্তরকোণ

কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: true; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।। কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির উদ্যোগে ডায়াবেটিক হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে হাসপাতাল হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ও চিকিৎসাসেবার আয়োজন করা হয়। এর আগে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. মাহফুজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, দুলাল বোস প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস বর্তমানে একটি বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। তবে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অনেকেই প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার বিষয়টি বুঝতে পারেন না। ফলে রোগটি সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত পরীক্ষা ও সময়মতো চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা। শেষে কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতালের কার্যক্রম বৃদ্ধি করাসহ নতুন ভবন নির্মাণের জন্য সকলে ঐক্যবদ্ধ্য হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

শেয়ার: