উত্তরকোণ

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। “করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দ বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য সমবায় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তারের সঞ্চালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো: জাফরুল ইসলাম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ এছাহক আলী,সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন,উপজেলা শ্রমীক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন টনি,গ্রামীন মিডিয়া মাল্টিপারপাস সমবায় সমিতির সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ (সাংবাদিক), সমবায়ীবৃন্দ,উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী ৫টি সমবায় সমিতিকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার: