আসাদুজ্জামান টিটু,রংপুর: রংপুর সদর উপজেলার ২ নং হরিদেবপুর ইউনিয়নের হরকলি হাটে উন্নয়ন সহায়তা রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে হাটের ভিতরের রহিমের চায়ের দোকান থেকে মতির পানের দোকান পর্যন্ত ৩৫০ ফিট দীর্ঘ এই উন্নয়ন সহায়তা কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প চেয়ারম্যান ও ইউপি সদস্য গোলজার হোসেন, হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ মিয়া এবং স্বেচ্ছাসেবক দলের হরিদেবপুর ইউনিয়ন আহ্বায়ক সুমন মিয়া। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এই উন্নয়ন কাজ সম্পন্ন হলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের যাতায়াত এবং হাটের কার্যক্রম আরও সহজতর হবে বলে আশা করা হচ্ছে।
উত্তরকোণ
রংপুর সদরের হরকলি হাটে ৩৫০ ফিট উন্নয়ন সহায়তার কাজের উদ্বোধন

