উত্তরকোণ

দুপচাঁচিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দুপচাঁচিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে ৮নভেম্বর রোববার বিকেলে সিও অফিস দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন এবং যুবদল নেতা আশরাফুল আলমের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সাইফুর রহমান মিলু, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, মোয়াজ্জেম হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম কবিরাজ, যুবদল নেতা ইদ্রিস আলী খান, মাহমুদুন নবী তিতাস, বিএনপি নেতা মঞ্জুরুল রহমান, মহসীন আলী, আব্দুল হান্নান, উপজেলা মহিলাদল নেত্রী আসফিয়া হায়াত সিলভা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ওয়ালিউর রহমান পুটু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনারুল হাসান বর্ষণ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সহসভাপতি আবু নাসের, সাবেক যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

শেয়ার: