আসাদুজ্জামান টিটু, রংপুর: রংপুরের শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী ‘মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ নভেম্বর (রবিবার) সকালে রংপুর মহানগর ফারিয়ার আয়োজনে এবং রংপুর বিভাগীয় ফারিয়ার সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: আনোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক মোঃ সামসুজ্জামান সামু। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান। ফারিয়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থায়ী পরিষদের সদস্য ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন রংপুর মহানগর ফারিয়ার সাধারণ সম্পাদক ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হাসান চৌধুরী।সম্মেলনে বক্তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মানোন্নয়ন, নিরাপত্তা ও অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উত্তরকোণ
রংপুরে ‘মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত

