উত্তরকোণ

দুপচাঁচিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

দুপচাঁচিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ ‘করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর যৌগ উদ্যোগে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৮নভেম্বর রোববার উপজেলার সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে ও সমবায়ী মোকলেছুর রহমান বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার কেএম এ ছালাম, সমবায়ী মাহাবুর আলম প্রমুখ। আলোচনার সভার পূর্বে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয় এবং সমবায়ীদের একটি র‌্যালি বের হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান রোস্তম, সমবায়ী মোস্তাক আহমেদসহ সমবায়ীগন।

শেয়ার: