উত্তরকোণ

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা, ৪০০-৫০০ জনের বিরুদ্ধে মামলা

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা, ৪০০-৫০০ জনের বিরুদ্ধে মামলা

আসাদুজ্জামান টিটু, রংপুর: রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় ৪০০ থেকে ৫০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গত রবিবার (২৫ অক্টোবর) ভোরে বড়বিল ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন—নোহালী ইউনিয়নের রেজাউল ওরফে কানা রেজাউল (৫০) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (২৫)।পুলিশ জানায়, বাড়ি থেকে অটোরিকশা চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন ধাওয়া করে তাঁদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় রবিবার বিকেলে গ্রাম পুলিশ লেবু মিয়া বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেন। পুলিশ জানিয়েছে, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার: