উত্তরকোণ

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের ইমেইল ঢাকায় পাঠিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের ইমেইল ঢাকায় পাঠিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, সেটি পেয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। পরে হাইকমিশন সেই আবেদনের ইমেইল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। ম্যাটিক্স চেম্বারস নামক একটি প্রতিষ্ঠান থেকে ইমেইলের মাধ্যমে এই চিঠি দিল্লি হাইকমিশনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বলেছেন, ‘এ সংক্রান্ত একটি চিঠি আমরা পেয়েছি ইমেইলের মাধ্যমে। আদৌও আবেদনটি সঠিক কিনা-সেটি আমরা জানি না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।’সোমবার (৯ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা একজন আসামি এবং তার পাসপোর্ট আবেদনের বিষয়টি হাস্যকর। প্রতিমন্ত্রী এটিও বলেছেন যে, শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে অভিযুক্ত বা বন্দী প্রত্যার্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ। এর আগে, সোমবার সকালে পাসপোর্টের জন্য লন্ডনভিত্তিক ম্যাটিক্স চেম্বারস নামক একটি ল’ ফার্মের মাধ্যমে এ আবেদনটি করেন শেখ হাসিনা। সূত্র : বিবিসি বাংলা

শেয়ার: