উত্তরকোণ

গ্রীন কলাকোপা এষ্টেটের ধানের জমি পরিদর্শন করলেন সাবেক এমপি লালু

গ্রীন কলাকোপা এষ্টেটের ধানের জমি পরিদর্শন করলেন সাবেক এমপি লালু

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ৯ নভেম্বর সোমবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়নে অবস্থিত গ্রীন কলাকোপা এষ্টেটের নিজ হাল এর ধানের জমি পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় তিনি (সাবেক এমপি লালু) ধানের জমি পরিদর্শনে গিয়ে এষ্টেটের নিজস্ব জমির সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং ধানের ফসল বিষয়ে খোঁজখবর নেন। তার এ পরিদর্শনকে ঘিরে স্থানীয়ভাবে আদর্শ কৃষকদের মাঝে আগ্রহ সৃষ্টি হয়েছে।

শেয়ার: