উত্তরকোণ

নন্দীগ্রামে যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

নন্দীগ্রামে যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা নন্দীগ্রাম উপজেলা কার্যালয়ের আয়োজনে বগুড়ার নন্দীগ্রামে যৌতুক, বাল্যবিবাহ, নারী ও শিশু পাচার এবং ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর (সোমবার) বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের মাটিহাঁস গ্রামে মাটিহাঁস হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাটরা ইউপি প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া লিটন, সাধারণ সম্পাদক আব্দুর রউফ উজ্জল, সাংবাদিক মামুন আহম্মেদ, ইউপি সদস্য মাহমুদ আলী, মহিলা সদস্য সরিফা আক্তার পলি, জাতীয় মহিলা সংস্থার নন্দীগ্রাম উপজেলা সংগঠক কোহিনুর বেগম ও অফিস সহকারি কাম কম্পিউটার সাবিনা খাতুন প্রমুখ। উল্লেখ্য, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যৌতুক, বাল্যবিবাহ, নারী ও শিশু পাচার এবং ইভটিজিং প্রতিরোধে অভিভাবকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে, বিশেষ করে মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন ছেলে-মেয়েদের ভালোভাবে পড়ালেখা শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এছাড়াও সমাজের সচেতন নাগরিক, জনপ্রতিনিধি, মসজিদের ইমামদের এগিয়ে আসতে হবে, তাহলেই সমাজ থেকে সকল প্রকার অন্যায়, অনাচার ও অবিচার দূর হয়ে যাবে।

শেয়ার: