নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সাংগঠনিক সপ্তাহ পালন করবে বগুড়া জেলা যুবদল। এ উপলক্ষে আগামী এক সপ্তাহ জেলার বিভিন্ন উপজেলাসহ গুরুত্বপূর্ণ স্থানে যুবদলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় অবস্থানে থাকবেন। সোমবার জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় জরুরি সভায় এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম। তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ সংগঠনের যেকোনো অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে যুবদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি। সভায় জেলার সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং সাংগঠনিক সপ্তাহ সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ সভাপতি ফেরদৌস আজম সুমন, তাজমিলুর ইসলাম বিচিত্র,যুগ্ম-সম্পাদকমন্ডলী, ইমরান হোসেন, রাশেদুল কবির রাশেদ, আরিফুল ইসলাম, মিল্লাত হোসেন, বাবুল প্রধান, সহ সাধারন সম্পাদক জাকির হোসেন রাকিব, শফিউল আলম শাফিন ও আনিসুল হক, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি এবং সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে আল আমিন শানু, মাহমুদুল হাসান জিতু, কামাল হোসেন, সোহাগ মাহমুদ, ওয়াজ করণী আকাশ, মাহাতাব উদ্দিন, রেদওয়ানুল হক হৃদয়, সাব্বির আহম্মেদ, আব্দুল বারী লিটন ও মামুনুর রশিদ মামুন, সদস্যদের মধ্যে সাব্বির, কামরুল হাসান ঝিনুক, ফিরোজ আলম বাবলা, হামিদুর রহমান হিমেল, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ সহ সংগঠনের ২৪টি ইউনিটের সুপার-২ নেতৃবৃন্দ।
উত্তরকোণ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সাংগঠনিক সপ্তাহ পালন করবে বগুড়া জেলা যুবদল

