উত্তরকোণ

সবুজায়নের উদ্যোগে শাজাহানপুরে সড়কের পাশে বৃক্ষরোপণ

সবুজায়নের উদ্যোগে শাজাহানপুরে সড়কের পাশে বৃক্ষরোপণ

শাজাহানপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুরে সড়কের পাশে গাছ লাগানো হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্দেশনায় শাজাহানপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে প্রয়াস স্কুলের সামনের সড়কের পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের প্রকৌশলী কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুর রহিম সেখ। এ সময় আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা প্রকৌশলী মো. রাশেদ ইমরান, উপসহকারী প্রকৌশলী মো: মাহমুদুল হাসান এবং উপসহকারী প্রকৌশলী এ.বি.এম মুনিম। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সড়কের পাশে সবুজায়ন বৃদ্ধি, সড়কের ভাঙ্গন রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার: