উত্তরকোণ

পাবনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

পাবনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

পাবনা প্রতিনিধি: তথ্য অধিকার, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ-এই প্রত্যয়কে সামনে রেখে পাবনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য দেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, বাংলা টিভির জেলা প্রতিনিধি এসএম আলম, সিনিয়র জেলা তথ্য অফিসার সামিউল আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করা হলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পায়। সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করার পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে তথ্যপ্রাপ্তির সুযোগ সহজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার: