উত্তরকোণ

কাহালুতে সামাজিক বনায়নের উপকার ভোগীদের মাঝে প্রায় পৌনে ৭ লক্ষ টাকার চেক বিতরণ করলেন ইউএনও

কাহালুতে সামাজিক বনায়নের উপকার ভোগীদের মাঝে প্রায় পৌনে ৭ লক্ষ টাকার চেক বিতরণ করলেন ইউএনও

কাহালু (বগুড়া) প্রতনিধিঃ সোমবার সকালে বগুড়ার কাহালু উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে সামাজিক বনায়ন এর উপকারভোগী পৌর এলাকার দলগাড়া গ্রামের ৭ জন উপকারভোগী প্রত্যেকে ৯৫ হাজার ৫ শত ৪২ টাকা করে মোট ৬ লক্ষ ৬৮ হাজার ৭”শ ৯৪ টাকার চেক বিতরণ করা হয়। উক্ত চেক বিতরণ করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম।  এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা বনকর্মকর্তা হাসান আল তারিক প্রমূখ।

শেয়ার: