পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল এবং পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী সহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
উত্তরকোণ
পাঁচবিবিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

