সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে নব-নির্মিত ফুট ওভার ব্রিজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ফুট ওভার ব্রিজের শুভ উদ্বোধন করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার এমপি। সান্তাহার জংশন স্টেশনে চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল সান্তাহার শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার রেলওয়ে স্টেশন মাষ্টার খাতিজা খাতুনের সভাপতিত্বে ও ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর নুর এ নবী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম জুয়েল রানা, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন, ছাত্র দলের সাবেক সভাপতি সোহাগ হোসাইন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের সান্তাহার শাখার সভাপতি আনারুল ইসলাম লুলু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজুসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রধান অতিথি আব্দুল মহিত তালুকদার বলেন, সান্তাহার একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন ও বাণিজ্যিক এলাকা। রেল স্টেশনে পারাপারে দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ফুট ওভার ব্রিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে ট্রেন যাত্রীদের এক প্লাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে পরাপারে চলাচলে সুবিধা সৃষ্টি হবে। উদ্বোধন শেষে সংসদ সদস্য ফুট ওভার ব্রিজটি পাঁয়ে হেঁটে পরিদর্শন করেন এবং স্টেশনে দায়িত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে স্টেশনের বিভিন্ন কাজের বিষয়ে খোঁজ খবর নেন।
উত্তরকোণ
সান্তাহারে নব-নির্মিত ফুট ওভার ব্রিজের শুভ উদ্বোধন করেন এমপি আব্দুল মহিত তালুকদার

