সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ সারিয়াকান্দিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) উপজেলা পরিষদ হলরুমে বগুড়া জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয় ও সারিয়াকান্দি দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এর আগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার ৮টি বিদ্যালয়ের মধ্যে চূড়ান্ত পর্বে ২টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ‘‘প্রতিরোধ নয় দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়’ এই বিতর্কের বিষয়ে সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয় ও নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতা শেষে সারিয়াকান্দি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দিলীপ কুমার সাহার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সন্জয় কুমার পাল। বিচারকের দায়িত্ব পালন করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ খালেদা ইয়াসমিন, তথ্য কর্মকর্তা নাহিদা সুলতানা। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজল কুমার সরকার। এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান,সহ-সভাপতি রফিকুল ইসলাম,সদস্য আবির হাসান,শরন কুমার সাহা,ওসমান গনি,হাসনা বানুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
উত্তরকোণ
সারিয়াকান্দিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

