শনিবার শহরের স্টেশন রোডের অস্থায়ী কার্যালয়ে বগুড়া জেলা অটো টেম্পু, সিএনজি, অটোরিকশা মালিক সমিতির সাধারণ সভায অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মোঃ মমিনুল হক মঞ্জু। সাধারণ সভায় আরো বক্তব্য রাখেন সাংগঠনের সাধারণ সম্পাদক সামিউল হক, মমিন রশিদ রাজ্জাক, তানভীর, আল-আমিন রবিন, হাবিব খান, আজিজুল, রফিকুল ইসলাম রফিক, সাব্বির, সাদ্দাম, জামিনুর রহমান কাজল, ফারুক আহমেদ, আনোয়ার হোসেন। সাধারণ সভায় সর্বসম্মতি ক্রমে মমিনুল হক মঞ্জুকে সভাপতি ও শামিউল হককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সাধারণ সদস্যরা নবগঠিত কমিটিকে আগামী দিনে বগুড়া জেলার সিএনজি, অটো রিক্সা মালিক সমিতির সুন্দর পরিবেশ শৃংখলা ফিরিয়ে আনার আহ্বান জানান।
উত্তরকোণ
বগুড়া অটে টেম্পু সিএনজি অটোরিকশা মালিক সমিতির সাধারণ সভা

