২২শে ২০২৫ ইং শনিবার দুপুর ১টা ৩০মিনিট কলাকোপা “আজাদ মঞ্জিলে” কলাকোপা সুবাদ বাজার শিল্প এলাকার নিয়ন্ত্রণ কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও দাতা কমিটির সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
নিয়ন্ত্রণ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ আব্দুল মতিন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় (১) পূর্বসভার সিদ্ধান্ত গঠন ও অনুমোদন। (২) ১৪৩২বাং সনের বাজার পরিচালনার নিতি নির্ধারণ নিয়ে আলোচনা। (৩) বাজারের নাইট গার্ড নিয়োগ পত্রিকায় বিজ্ঞপ্তি । (৪) বন্ধ দোকান প্রসঙ্গে আলোচনা । (৫) ধান হাটি “ট” বাজার নিয়ে আলোচনা। (৬) বিবিধ সহ আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
উত্তরকোণ
কলাকোপা “আজাদ মঞ্জিলে” কলাকোপা সুবাদ বাজার শিল্প এলাকার নিয়ন্ত্রণ কমিটির জরুরী সভায় সাবেক এমপি লালু

