বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায় গাবতলী উপজেলা সুখানপুকুর ইউনিয়ন যুবদল নেতা মরহুম আমিনুল ইসলাম ও গাবতলী সদর ইউনিয়নের তরফ সরতাজ গ্রামের যুবদল নেতা মরহুম খোকন মিয়ার পরিবারের পাশে গাবতলী উপজেলা যুবদল। ২২ মার্চ শনিবার বিকালে গাবতলী উপজেলা সুজনপুকুর ইউনিয়ন যুবদল নেতা মরহুম আমিনুল ইসলাম ও গাবতলী সদর ইউনিয়নের তরফ সরতাজ গ্রামের যুবদল নেতা মরহুম খোকন মিয়ার পরিবারকে ঈদ উপহার সামগ্রী ও টাকা প্রদান করেন গাবতলী উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলে আহবায়ক মোঃ আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, যুগ্ন আহবায়ক মোহব্বত আলী, মিনহাজুল ইসলাম, মতিয়ার রহমান, সম্রাট, সুমন, থানা যুবদলের সদস্য জনি ইসলাম, রতন, গাবতলী সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক টফি,সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর, সুখানপুকুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল কাদের, ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন, যুগ্ন আহবায়ক সুলতান,সদস্য এরশাদ, ফাহাদা প্রমুখ।


