গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়নের কৈঢোপ হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে অসহায়-দুঃস্হ পরিবারের মাঝে নগদঅর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ। অত্র সংগঠনের সভাপতি মঞ্জুরুল ইসলামের এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কাগইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শহীদুল ইসলাম পাইলট, জামায়াতে ইসলামী বাংলাদেশ কাগইল ইউনিয়ন শাখার সেক্রেটারী সাইফুল ইসলাম, অত্র সংগঠনের উপদেষ্টা ও কাগইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম অপু, উপদেষ্টা আনছার আলী, ইব্রাহিম আলী, মাওঃ মোকছেদ আলী, মাওঃ নুরুন্নবী, মাওঃ আইয়ুব আলী, আবু সাঈদ, অত্র সংগঠনের সহ-সভাপতি ওমর ফারুক ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম (অলি), সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী, সদস্য সিজু ইসলাম, সাইদ মন্ডল, হাফিজুল ইসলাম, রুহুল আমিন, ইমরান হোসেন ও রোমান আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উত্তরকোণ
গাবতলীতে অসহায় পরিবারের মাঝে নগদঅর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ

