উত্তরকোণ

দুপচাঁচিয়ায় জিয়ানগর ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় জিয়ানগর ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া জিয়ানগর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ২০মার্চ বৃহস্পতিবার জিয়ানগর বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, সহসভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মুহিত তালুকদার,বগুড়া জেলা বার সমিতির সভাপতি এ্যাড আতাউর রহমান খান মুক্তার, দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, যুবদল নেতা আশরাফুল আলম, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ফজলে রাব্বী, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক মিনারুল হাসান বর্ষন প্রমুখ। শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘায়ু কামনায় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়। এসময় জেলা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন

শেয়ার: