সারিয়াকান্দি( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, বাংলার মানুষ বার বার আন্দোলন করে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে মানুষের ভাত ও ভোটের অধিকার আদায়ের জন্য।তিনি আরাে বলেন,সংস্কারেরর নামে নির্বাচন পেছানাের জন্য নানারকম ছলাকলা করা হচ্ছে। এরকম করতে থাকলে আগামী ৪০-৫০ বছরেও এদেশে নির্বাচন হবেনা। অন্তবর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন বিলম্বিত করার জন্য যারা আপনাকে পরামর্শ দিচ্ছেন, তাদের কথা শুনেন না। নির্বাচন যদি ঢিলে করেন তাহলে এই মানুষই কিন্তু ফুঁসে ওঠবে। এই মানুষই কিন্তু আবার আপনাদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। তিনি বুধবার বিকালে সারিয়াকান্দিতে পৌর ৭নং ওয়ার্ড বিএনপি আয়ােজিত কর্মিসভা ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা নুরুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. নূর – এ- আজম বাবু, সহ-সভাপতি নাঈমুল হক লিটন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল মোমিন পিন্টু, পৌর বিএনপির সভাপতি সাহাদত হোসেন সনি, সাধারণ সম্পাদক অ্যাড. শরিফুল ইসলাম হিরা,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও তাহেরুল ইসলাম পাঞ্জাব প্রমূখ।
উত্তরকোণ
মানুষ আন্দোলন করে জীবন দিয়েছে ভাত ও ভোটের অধিকার আদায়ের জন্য – জাকির

