1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়া কর্তৃক ১৫০০ জন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ

  • সম্পাদনার সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১০৫ বার প্রদশিত হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সবুজের সাথে আগামীর পথে এই প্রত্যয়কে ধারণ করে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়া কর্তৃক বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ। ১৪ জুন রবিবার বিকালে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) ল্যাবরেটরি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে ১৫০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. আব্দুল মজিদ প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বগুড়া এবং পল্লী উন্নয়ন একাডেমীর কনসালটেন্ট (সিডিআরসি) ও সাবেক পরিচালক ড. এ. কে. এম. জাকারিয়া, গোপালগঞ্জের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. আব্দুল্লাহ আল মামুন। এ সময় একাডেমীর সর্বস্তরের অনুষদ সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ১৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়। একইসঙ্গে বিতরণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের লক্ষ্যে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া বিশ্বাস করে, আজকের শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব মূল্যবোধ ও দায়িত্বশীলতা গড়ে তোলার মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ নির্মাণ সম্ভব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies