1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

বগুড়ার শেরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

  • সম্পাদনার সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬ বার প্রদশিত হয়েছে

শেরপুর (বগুড়া): প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের লক্ষ্যে বগুড়া শেরপুরে সামাজিক সংগঠন ‘এসো গড়ি নতুন দেশ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার কানাইকান্দর ঘোলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি মো: নাদিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিজানসহ স্কুল মাদ্রাসা শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকগণ। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক সুমন শিহাব দপ্তর সম্পাদক সোহেল রানা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ। কর্মসূচির উদ্বোধনী পর্বে প্রায় ৩৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি তাদের বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা মাত্র। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজারেরও বেশি চারা রোপণ ও বিতরণ করা হবে। সংগঠকরা জানান, প্রতিটি বিদ্যালয়ে অন্তত একটি করে কৃষ্ণচূড়া গাছ রোপণের পরিকল্পনা রয়েছে। যাতে তারা নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies