1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাবশিশু নির্বাচিত হওয়ায় দুপচাঁচিয়ার যাবিদকে বিএনপি পরিবারের ফুলেল শুভেচ্ছা

  • সম্পাদনার সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৩ বার প্রদশিত হয়েছে

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ (প্রথম) কাবশিশু নির্বাচিত হওয়ায় দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এম এ যাবিদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জানা গেছে, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কাবশিশু হিসেবে নির্বাচিত হয়ে এম এ যাবিদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের কাছ থেকে সম্মাননা ও উপহার গ্রহণ করেছে। পরবর্তীতে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক, সনদপত্র ও সম্মানী গ্রহণ করবেন। এ অসাধারণ সাফল্যে তাঁকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিক, কাব লিডার নূর-এ-নাজমী আখতার, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা এবং যাবিদের গর্বিত বাবা-মাকেও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, যুবদল নেতা আশরাফুল আলম, আব্দুস সবুর খন্দকার রাকিব, মহিলা দলের নেত্রী নাসরিন সুলতানা, জেসমিন আখতার, প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, অবসরপ্রাপ্ত শিক্ষিকা মনোয়ারা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies