1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

কাহালুতে লাইট হাউজের নারী সহায়তা ফোরাম এর ডায়ালগ ও গাছ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬৫ বার প্রদশিত হয়েছে

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে লাইট হাউজের আয়োজনে সিইএফ উন্নয়ন কর্মসূচী, সুইজারল্যান্ড, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, জিএফএ কনসালটিং গ্রুপ দ্বারা পরিচালিত, লাইট হাউজ নাগরিক অধিকার, জলবায়ু ন্যায্যতা, জেন্ডার এ্যাকটিভিস্ট ও সিএসও এবং সিবিওদের দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের সাথে উপজেলা ও ইউনিয়ন নারী সহায়তা ফোরামের ডায়ালগ অনুষ্ঠিত হয়। ডায়ালগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান আবির, উপজেলা মহিলা বিষয়ক অফিসার তাঞ্জিমা আখতার, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন, প্রকল্পের এ্যাভোকেসি এন্ড ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর সিদ্দিকুল আলম মামুন, প্রকল্প কর্মকর্তা সানজিদা নাসরিন, উপজেলা কো-অর্ডিনেটর ফিরোজ কবির, সেন্টার ম্যানেজার ছালমা খাতুন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন নারী সহায়তা ফোরামের সদস্যবৃন্দ। পরে জলবায়ুর প্রভাব মোকাবেলায় লাইট হাউজ এর ১ মিলিয়র বৃক্ষরোপন কর্মসূচির আওতায় কাহালু উপজেলা ও ইউনিয়ন নারী সহায়তা ফোরামের সদস্যদের মাঝে ১াট করে ফলজ ও ১টি করে কাঠ গাছ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies