আসাদুজ্জামান টিটু, রংপুর: ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রংপুর সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ। এ সময় কৃষকদের মাঝে সরিষার বীজ এবং জনপ্রতি ২০ কেজি করে সার বিতরণ করা হয়। বিতরণকালে কৃষি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
রংপুর সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

