গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ১৯ নভেম্বর বৃহস্পতিবার বাৃদ যোহর বগুড়ার মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক সংসদ সদস্য মরহুম আকবর আলী খান চৌধুরীর বড়পুত্র মরহুম শাহ জামাল খান তানসেন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন এবং দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন কাগইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আগানিহাল বিন জলিল তপন, জিন্নাতুল ইসলাম, সাহাদাত হোসেন, পুটু মিয়া, গাবতলী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, যুবদল নেতা আব্দুর রাজ্জাক রয়েল, আব্দুল গনি, মোকারম হোসেন ঝিনু, কৃষকদল নেতা আব্দুল মতিন, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজুর রহমান সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম মাওলানা মামুনুর রশিদ। উল্লেখ্য, মরহুম শাহ জামাল খান তানসেন চৌধুরী (সাবেক এমপি) হেলালুজ্জামান তালুকদার লালুর বড় ভগ্নিপতি এবং গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার এর বড় ভাই ছিলেন।
উত্তরকোণ
মহাস্থান মাজার মসজিদে মরহুম শাহ জামাল খান তানসেন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

