আসাদুজ্জামান টিটু,রংপুর: রংপুর সদর উপজেলার পাগলাপীর স্কুল ও কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীনের অবসর গ্রহণ উপলক্ষে আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রতিষ্ঠানটির আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাগলাপীর স্কুল ও কলেজের এডহক কমিটির সভাপতি আব্দুল গনি। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, অধ্যক্ষ জয়নাল আবেদীনের শিক্ষা, নেতৃত্ব, আদর্শ ও প্রতিষ্ঠানের প্রতি অবদান সবার মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার বিদায়ে প্রতিষ্ঠানে এক শূন্যতা তৈরি হলেও কর্ম ও সুন্দর স্মৃতিগুলো পাগলাপীর স্কুল ও কলেজের সঙ্গে জড়িয়ে থাকবে এবং সবার হৃদয়ে অম্লান হয়ে রইবে। বক্তারা তার আগামী দিনগুলোর সুস্বাস্থ্য, শান্তি ও সম্মানজনক জীবন কামনা করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে তাকে আবেগঘন বিদায় জানায় এবং মাইক্রোবাসে তুলে দেয়।
উত্তরকোণ
পাগলাপীর স্কুল ও কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীনকে আবেগঘন বিদায় সংবর্ধনা

