উত্তরকোণ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মিছিলটি শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এতে জেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারী নেতারা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর বাসভবনে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  বক্তারা বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্বের বাসভবনে এ ধরনের হামলা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকিস্বরূপ। দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।  মিছিল শেষে কুড়িগ্রাম কলেজ মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা যুবদলের ভাগপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, জেলা বিএনপ যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ এবং জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান হাসিব।এসময় উপস্থিত ছিলেন-জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইদ্রিস, সদস্য সচিব আরমান হোসেন, ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মোর্শেদ হোসেন লিটু, ছাত্রদলের সাবেক সভাপতি আমিমুল ইহসান, সাবেক সাধারণ সম্পাদক হোসাইন জোবায়ের হিমেল, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমাযুন কবীর, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মিলি কায়কোবাদ, সদর উপজেলা মহিলা দলের সাংগাঠনিক সম্পাদক কাকলী বেগম প্রমুখ।

শেয়ার: