উত্তরকোণ

কাহালুতে রাতে ২টি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও মলিহা খানম

কাহালুতে রাতে ২টি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও মলিহা খানম

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত রোববার সন্ধ্যায় বগুড়ার কাহালুর দুর্গাপুর ইউনিয়নের রঞ্জিতপুর এলাকায় নাগরনদী থেকে অবৈধ ভাবে বালু তোলার পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম। অভিযানের টের পেয়ে পালিয়ে যান বালুদস্যুরা, এ সময় বালু তোলার সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।  জানা যায়, উপজেলার রঞ্জিতপুর এলাকায় বসতবাড়ী, আবাদী জমি সংলগ্ন নাগরনদী থেকে বেশ কয়েক দিন যাবত ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন আসছিল তালোড়ার লিটন ও কাহালুর রঞ্জিতপুর গ্রামের রশিদ ও হেলাল।  এ ছাড়াও রাত ১১টা ৫০ মিনিটে উপজেলার একই ইউনিয়নের অন্তার পুকুর এলাকায় অৈেবধ ভাবে পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম। অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।  কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছাঃ মলিহা খানম জানান, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

শেয়ার: