সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রামে জাতীয় শিক্ষক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনটির কুড়িগ্রাম জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় শিক্ষক ফোরাম কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূর বখত মিঞার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসাবিষয়ক সম্পাদক আলহাজ্ব মাওলানা মো. আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মো. আব্দুস ছালাম। সম্মেলনে আলহাজ্ব মাওলানা মো. আব্দুস ছালামকে সভাপতি, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূর বখত মিঞা ও মাওলানা আইয়ুব আলীকে সহসভাপতি এবং মাওলানা মোশাররফ হোসেনকে সেক্রেটারি করে জাতীয় শিক্ষক ফোরামের কুড়িগ্রাম জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
উত্তরকোণ
কুড়িগ্রামে জাতীয় শিক্ষক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলনে -আব্দুস ছালাম সভাপতি, মোশাররফ হোসেন সেক্রেটারি নির্বাচিত

