উত্তরকোণ

শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রাহুলের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ

শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রাহুলের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত রাহুলকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। পূর্ব নারুলী তালতলা এলাকায় আয়োজিত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুস্তম আলী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবুল আলম, ছাত্রদল নেতা তুরাগ, নবীন, সোহান, কফিল উদ্দিন, মোঃ খোরশেদ আলমসহ এলাকার সর্বস্তরের মানুষ। বিক্ষোভকারীরা অভিযুক্ত রাহুলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে পূর্বশত্রুতার জের ধরে এক শিশুকে ফুসলিয়ে যৌন হেনস্তা করার অভিযোগ ওঠে রাহুলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত রাহুল পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত জনতা রাহুলের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

শেয়ার: