মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা এবং কৃতি শিক্ষার্থী ও গুণী সাংবাদিকদের সংবর্ধনার মধ্য দিয়ে বগুড়ার ঐতিহাসিক মহাস্থান প্রেসক্লাবের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে বেলা ১১টায় মহাস্থান প্রেসক্লাব মিলনায়তন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি মহাস্থান মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে সমবেত হয়। পরে মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটুর সভাপতিত্বে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মহাস্থান প্রেসক্লাবের গৌরবোজ্জ্বল ২৮ বছরের পথচলার স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মহাস্থান প্রেসক্লাবের সাংবাদিকরা অত্যন্ত সাহসিকতা ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন। সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং এলাকার উন্নয়নে সাংবাদিকদের এই অগ্রণী ভূমিকা আগামীতেও অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তাহেরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুর রহমান হিরু। অনুষ্ঠানের শেষ পর্বে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ৫ জন প্রথিতযশা সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধিত সাংবাদিকরা হলেন, বাংলাভিশন টিভির বগুড়া ব্যুরো চিফ আব্দুর রহিম বগরা, দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো চিফ মহসিন আলী রাজু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল এবং মোকামতলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার।
একই অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৬ জন মেধাবী শিক্ষার্থীর হাতেও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন, মোকামতলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখায়রুল ইসলাম রানা, হারুন অর রশিদ লিটন, রফিকুল ইসলাম, রুবেল মিয়া, মোকামতলা প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক মইনুল ইমলাম রকেট, এনামুল হক, কিচক প্রেসক্লাবের সভাপতি ওয়াদুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহসভাপতি কাজী সিরাজুল ইসলাম, মোকামতলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি রিপন মিয়া, একে আজাদ, প্রগতি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির নেতা আছালত জামান, আব্দুর রাজ্জাক, মাহবুবুর রহমান, মাষ্টার আশরাফুল ইসলাম, স্বপ্না আক্তার মিম, মতিউর রহমান, মাস্টার সাহাব উদ্দিন, ইব্রাহিম, দেলোয়ার হোসেন। মহাস্থান প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম সাজু, তাহেরা জামান লিপি, সাধারণ সম্পাদক এসআই সুমন, যুগ্ম সাধারণ ওবাইদুর রহমান, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুনছুর রহমান আকাশ, নির্বাহী সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল বাছেত, আব্দুল হান্নান টগর, আজিজুল হক বিপুল, আব্দুর রহিম, শাকিকুল ইসলাম শাকিল, মেহরাজ প্রমূখ।
উত্তরকোণ
মহাস্থান প্রেসক্লাবের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, কৃতি শিক্ষার্থী ও সাংবাদিকদের সংবর্ধনা

