উত্তরকোণ

বগুড়ার শেরপুরে পিইপির উদ্দ্যোগে হতদরিদ্র পরিবারকে সহায়তা বিতরণ

বগুড়ার শেরপুরে পিইপির উদ্দ্যোগে হতদরিদ্র পরিবারকে সহায়তা বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পোভার্টি ইরাডিকেশান প্রোগ্রাম(পিইপি) কর্তৃক হতদরিদ্র ২২ টি পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে । এ সময় ১০ টি পরিবারের মাঝে ছাগল, ১০ টি পরিবারের মাঝে পেঁপে ও ফল চারা, ১ টি পরিবারের মাঝে সবজি বাগান সামগ্রী , ১ টি পরিবারের মাঝে ক্ষুদ্র ব্যাবসাসহ মোট ৮৮,৫০০/=(আটাশি হাজার পাঁচশত ) টাকার সহায়তা সামগ্রী বিতরণ করা হয় । রোববার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় এস আই ডিপির দরিমুকন্দ কার্যালয়ে এই সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এস আই ডিপির বগুড়া জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেরপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মোনায়েম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম শাওন, এস আই ডিপির কর্মকর্তা সুলতান মাহমুদ,ইউনিয়ন মাঠ সমন্বয়কারী মামুনুর রশিদ, সমাজকর্মী সুজন তাঁতী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক ও হতদরিদ্র মানুষের স্থায়ী অর্থনৈতিক উন্নয়নে এসআইডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক পরিচর্যার মাধ্যমে গরু-ছাগল পালন করে উপকারভোগীরা নিজেদের পরিবারের আয় বাড়াতে সক্ষম হবেন এবং পর্যায়ক্রমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার: