কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ পালিত হয়েছে। শনিবার সকালে কালাই ডায়াবেটিক সমিতির আয়োজনে প্রথমে ডায়াবেটিস সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি। পরে কালাই-জয়পুরহাট মহাসড়কে দিবসটি উপলক্ষ্যে এক র্যালি বের হয়ে উপজেলা পরিষদে এসে কালাই উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কালাই উপজেলা নির্বাহী অফিসার ও ডায়াবেটিস সমিতির সভাপতি মো. ফয়সাল আহমেদের সভাপতিত্বে শিরট্টি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুৃরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান, জয়পুরহাটের সিভিল সার্জন ডাঃ মো. আল মামুন ও কালাই ডায়াবেটিক সমিতির সেক্রেটারি ও।আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আবুল খায়ের গোলাম মাওলা প্রমুখ। এই সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারীর সহকারী একান্ত সচিব মো.শওকত ওছমান শামীম, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ-আল-মাহবুব, কালাই থানার ওসি মো.সাইদুল আলম, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন ও যুগ্ম-আহ্বায়ক মো. মৌদুদ আলম, যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু। কালাই পৌর বিএনপির আহ্বায়ক মো. সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল ও যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলিম সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো.আনিছুর রহমান তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
উত্তরকোণ
কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

