উত্তরকোণ

কালাইয়ে ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২’-এর আওতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালাইয়ে ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২’-এর আওতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা:​“সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (GSID-2)”-এর আওতায় কালাই উপজেলার প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।  ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। ​এতে আরও বক্তব্য দেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো.আব্দুর রহিম আকন্দ, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহবায়ক মৌদুদ আলম ও রফিকুল ইসলাম টুকু চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার প্রমুখ।

শেয়ার: