উত্তরকোণ

মহাদেবপুরে ষ্টুডেন্ট ফোরামের কার্যক্রম পরিদর্শন করলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

মহাদেবপুরে ষ্টুডেন্ট ফোরামের কার্যক্রম পরিদর্শন করলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে ষ্টুডেন্ট ফোরমের কার্যক্রম পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ও নেটজ বাংলাদেশের প্রতিনিধি দল। গত বৃহস্পতিবার উপজেলার ধনজইল উচ্চ বিদ্যালয়ের ষ্টুডেন্ট ফোরাম ও থিয়েটার গ্রুপের কার্যক্রম পরিদশন করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ও নেটজ বাংলাদেশের প্রতিনিধি দল। এসময় তাঁরা শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত ষ্টুডেন্ট ফোরামের সাংগঠনিক কার্যক্রম, পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্যবিধি চর্চা, তথ্য অধিকার বিষয়ে সচেতনতা এবং বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ সরেজমিনে পরিদশর্ন করেন। এ সময় প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন নেটজ বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার সারা খাতুন ও ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আকরামুল হক। পরিশনের শুরুতে প্রতিনিধি দলের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ধনজইল উচ্চ বিদ্যালয়ের সদস্যরা। পরে প্রতিনিধি দলের সাথে ষ্টুডেন্ট ফোরামের সদস্যদের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রতিনিধিদল শিক্ষার্থীদের থিয়েটার গ্রুপের পরিবেশনায় একটি সচেতনতামূলক নাটক উপভোগ করেন।

শেয়ার: