মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে নগরীর ভদ্রা জামালপুর এলাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে ফিতা কেটে উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নগরীতে ইজিবাইক চলাচলে শৃঙ্খলা ফেরাতে চালকদের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে এবং নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামা নিশ্চিত করতে হবে। নগরীর গুরুত্বপূর্ণ মোড় প্রশস্তকরণ ও যাত্রী ছাউনি নির্মাণের পরিকল্পনা রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন বোয়ালিয়া থানা সমবায় কর্মকর্তা মোছাঃ নাছিমা খাতুন। সভাপতিত্ব করেন মোঃ আব্দুস সাত্তার। এ সময় সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
রাজশাহী নগরীতে ইজিবাইক সমিতির নতুন কার্যালয় উদ্বোধন

