গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়নের সুলতানপুর তিন মাথা মোড়ে ৯নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে মঙ্গলবার রাতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মোঃ আশরাফ হোসেন। ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং কাগইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিলু, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোরশেদ আল আমিন লেমন, উপজেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক ও কাগইল ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু আছাদ, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান, কাগইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আগানিহাল বিন জলিল তপন, কাগইল ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সোবহান খন্দকার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম রায়হান, ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান সুলতান, অবসরপ্রাপ্ত শিক্ষক মামুনুর রশিদ মামুন, বিএনপির নেতা নাজমুল হক, বেলাল হোসেন, রফিকুল ইসলাম অপু, মিলু মিয়া, আব্দুর রশিদ, গোলাম কবির আজাদ, উপজেলা যুবদলের সাবেক সদস্য ইব্রাহীম খলিলুল্লাহ খলিল, ইউনিয়ন কৃষকদল নেতা তোফাজ্জল হোসেন, ইউনিয়ন মৎস্যজীবী দলনেতার শাহজাহান আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা নয়ন মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
উত্তরকোণ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে কাগইলে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

