উত্তরকোণ

নন্দীগ্রামে ভাটরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমানের খড়ের গাদায় অগ্নিসংযোগ

নন্দীগ্রামে ভাটরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমানের খড়ের গাদায় অগ্নিসংযোগ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমান ও তার ভাইয়ের খড়ের গাদায় শত্রুতামূলক কেবা কাহারা অগ্নিসংযোগ করে। এতে আনুমানিক ১০ বিঘা জমির খড় পুড়ে ভস্মীভূত হয়ে যায়। জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমান ও তার ভাই আবুল কালাম আজাদের বারইপাড়া গ্রামের বাড়ি সংলগ্ন ১০ বিঘা জমির খড়ের গাদায় কেবা কাহারা শত্রুতামূলক অগ্নিসংযোগ করে। এতে ১০ বিঘা জমির খড়ের গাদা পুড়ে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এ বিষয়ে ভাটরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমান বলেন, আনুমানিক ১০ বিঘা জমির খড় পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের আনুমানিক ৭০ হাজার টাকার খড় ক্ষতি হয়েছে। এছাড়া ডিশ ও ওয়াইফাই লাইনের তার পুড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নন্দীগ্রাম স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জহিরুল ইসলাম বাবু বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আমাদের কাছে ক্ষয়ক্ষতির বিবরণ নেই।

শেয়ার: