উত্তরকোণ

বারপুর সামাজিক প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে রোটারি ক্লাব অব বগুড়ার দুপুরের খাবার বিতরণ

বারপুর সামাজিক প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে রোটারি ক্লাব অব বগুড়ার দুপুরের খাবার বিতরণ

মানবিক সেবার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে রোটারি ক্লাব অব বগুড়ার উদ্যোগে বারপুর সামাজিক প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
১১ নভেম্বর বুধবার দুপুরে আয়োজিত এ খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান শফিকুল ইসলাম বিপুল, রোটারিয়ান ইয়াসমিন হাসান, রোটারিয়ান শামসুর রহমান তাইফ ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান রফিকুল ইসলাম বুলবুল এবং রোটারিয়ান সঞ্জীব প্রসাদ জয়সওয়াল। উল্লেখ্য, রোটারি ক্লাব অব বগুড়ার একটি স্থায়ী মানবিক প্রকল্পের আওতায় বারপুর সামাজিক প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশুদের প্রতিদিন বিকেলের নাস্তায় ডিম, দুধ ও মৌসুমি ফল সরবরাহ করা হয়। রোটারি ক্লাব অব বগুড়া বিশ্বাস করে, সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তাদের পুষ্টি, সুস্থতা ও জীবনমান উন্নয়নে ক্লাবের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার: