গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বুধবার (সেপ্টেম্বর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসহায় রোগীদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা হলেন বগুড়ার বাদুড়তলা এলাকার মোছাঃ আয়শা বেগম, গাবতলীর মহিষাবান মন্ডলপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক, নশিপুরের কোলারবাড়ী মোঃ খোকা মিয়া, সোনাতলা উপজেলার রেজাউল করিম, দূর্গাহাটা ইউনিয়নের আজিরন বেগম, বালিয়াদিঘী ইউনিয়নের মালিনডাঙ্গা গ্রামের শারমিন বেগম, বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা গ্রামের মাসুদা আক্তার, ধুনট উপজেলার নিমগাছী গ্রামের ইসরাইল হক রুবেল, খোট্টাপাড়া ইউনিয়নের বোহাইল গ্রামের জাহাঙ্গীর আলম, কাগইল ইউনিয়নের দফাদার (গ্রাম পুলিশ প্রধান) সুলতানপুর গ্রামের শ্রীঃ মদন লাল। এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মিল্টন হোসাইন, উচ্চমান সহকারী শাহীনুর ইসলাম শাহীন, অফিস সহকারী মিজানুর রহমান আলম, ওয়ার্ড বয় মাছুদুর রহমান মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
উত্তরকোণ
বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

